
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি গত শনিবার ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখার সমন্বয়ে যশোরের স্থানীয় এক হোটেলে AML/CFT (Anti-Money Laundering and Combating Financing of Terrorism) বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়। শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ইভিপি, ডেপুটি ক্যামেলকো (DCAMLCO) অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস অ্যান্টি মানি লন্ডারিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড বেইজড মানি লন্ডারিং ও ক্রেডিট বেইজড মানি লন্ডারিংয়ের উপর আলোচনা করেন। উক্ত কর্মশালায় ব্যাংকের খুলনা ও যশোর অঞ্চলের ১৭টি শাখা থেকে শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ এবং জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৬২ জন অংশগ্রহণ করেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি