ঢাকা বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন মো. নুরুল আফছার

সাউথইস্ট ব্যাংকের পরিচালক হলেন মো. নুরুল আফছার

মো. নুরুল আফছার সম্প্রতি সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে যোগদান করেছেন। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তা, যিনি ইলেক্ট্রো মার্ট লিমিটেড (বাংলাদেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্যের প্রসারে একটি স্বনামধন্য ব্যবসায়িক প্রতিষ্ঠান) এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স উৎপাদনকারী কারখানা) প্রতিষ্ঠাতা পরিচালক। বর্তমানে ইলেক্ট্রো মার্ট লিমিটেড এবং ট্রেড ইন্টারন্যাশনাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) একজন সম্মানিত সদস্য। মো. নুরুল আফছার একজন এমবিএ ডিগ্রিধারী। তার অসাধারণ ব্যবসায়িক দূরদর্শিতা, শিল্পে উদ্ভাবনী শক্তি এবং নতুনত্বের প্রতি অঙ্গীকারের মাধ্যমে তিনি বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স শিল্প খাতে একজন সফল উদ্যোক্তা হিসেবে সুখ্যাতি অর্জন করেছেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত