ঢাকা রোববার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ | বেটা ভার্সন

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ  নেতাকর্মীসহ গ্রেপ্তার ৬০

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের পাঁচ নেতা কর্মীসহ ৬০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় মিরপুর মডেল থানা-পুলিশ পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার পাঁচজন হলেন শাহ আলী থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও শাহ আলী থানা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মহসিন (৪৫), আওয়ামী লীগ কর্মী সাইফুল হক মামুন (৫৫), যুবলীগ কর্মী মো. সরোয়ার (২৬) ও নাহিদ হোসেন (২৮) এবং ঢাকা মহানগর ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. অপু (২৮)। পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত