ঢাকা মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ | বেটা ভার্সন

সৌরশক্তিতে চলবে স্মার্টওয়াচ

সৌরশক্তিতে চলবে স্মার্টওয়াচ

চার্জ দেওয়ার চিরচেনা ঝামেলা থেকে মুক্তি দিতে বাজারে আসার অপেক্ষায় রয়েছে সম্পূর্ণ সৌরশক্তিতে চালিত অনন্য এক স্মার্টওয়াচ। ‘লাইটইঙ্ক’ (LightInk) নামের এই পরিধেয় প্রযুক্তিটি তৈরি করেছেন প্রকৌশলী ড্যানিয়েল, যেখানে তিনি ব্যবহার করেছেন উন্নত সৌর প্যানেল এবং ই-পেপার ডিসপ্লে। তাত্ত্বিকভাবে, পর্যাপ্ত আলো পেলে এই ঘড়ির ব্যাটারি কখনও ফুরাবে না। এই স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে ১.৫৪ ইঞ্চির একটি ইলেকট্রোফোরেটিক বা ই-পেপার ডিসপ্লে। এ ধরনের ডিসপ্লের বিশেষত্ব হলো, এটি শুধু তথ্য পরিবর্তনের সময় সামান্য বিদ্যুৎ খরচ করে। এছাড়া ঘড়িটিতে এস্প্রেসিভ ইএসপি৩২ মাইক্রোকন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, যা অত্যন্ত দ্রুত এবং কম শক্তিতে কাজ করতে সক্ষম। ড্যানিয়েলের উদ্ভাবনী কোডিং কৌশলের কারণে ঘড়িটি বুট হতে মাত্র ১ মিলি-সেকেন্ড সময় নেয়, যা বিদ্যুৎ খরচকে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে এনেছে।

ঘড়িটির উপরে সাধারণ ক্যালকুলেটরের মতো একটি ছোট সৌর প্যানেল যুক্ত করা হয়েছে। এই প্যানেলটি সাধারণ আলো থেকে শক্তি সংগ্রহ করে ব্যাটারিকে চার্জ রাখে। ড্যানিয়েল জানান, তার পরীক্ষামূলক মডেলটি টানা ৯ মাস কোনো বাহ্যিক চার্জ ছাড়াই সচল ছিল। যদি নিয়মিত আলোর সংস্পর্শে রাখা হয়, তবে এটি অসীম সময় ধরে চলতে পারবে।

সময় দেখানোর পাশাপাশি এই ঘড়িতে ‘লোরা’ (LoRa) কানেক্টিভিটি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে কোনো মোবাইল নেটওয়ার্ক ছাড়াই দীর্ঘ দূরত্বে ছোট ছোট তথ্য বা মেসেজ আদান-প্রদান করা সম্ভব। বর্তমানে এই প্রকল্পের নকশা ও সফটওয়্যার গিটহাবে উন্মুক্ত রাখা হয়েছে, যা প্রযুক্তিবোদ্ধাদের মাঝে বেশ সাড়া ফেলেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত