ঢাকা শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

অনলাইনে সহজে বাসের টিকিট

অনলাইনে সহজে বাসের টিকিট

অনলাইনে দ্রুত বাসের টিকিট বুকিংয়ের পাশাপাশি যাত্রা বাতিল হলে সহজেই রিফান্ড বা টাকা ফেরত পাওয়ার সুবিধা দিচ্ছে বিডিটিকিটস। বিডিটিকিটসের অ্যাপ ও ওয়েবসাইটের মাধ্যমে দেশের বিভিন্ন রুটের বাসের টিকিট ২৪ ঘণ্টাই কেনা যায়। দেশের শীর্ষস্থানীয় সব বাসের টিকিটই এখানে মিলবে। যাত্রীরা সহজেই পছন্দের বাস, যাত্রার সময় ও আসন নির্বাচন করে কয়েক মিনিটের মধ্যেই বুকিং সম্পন্ন করতে পারেন। ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন এলে নির্ধারিত নীতিমালা অনুযায়ী ব্যবহারকারীরা নিজেরাই টিকিট বাতিল করতে পারেন। টিকিট বাতিলের পর দ্রুত রিফান্ডের সুবিধাও রয়েছে। ফলে অর্থ ফেরত পেতে কাউন্টারে যাওয়ার প্রয়োজন হয় না বা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় না।

এ ছাড়া আগে থেকেই যাওয়া-আসার পরিকল্পনা থাকলে একই সঙ্গে রিটার্ন টিকিট বুক করা যায়। উৎসব, ছুটির মৌসুম ও সাপ্তাহিক ছুটিতে গ্রাহকদের জন্য নিয়মিত বিভিন্ন অফার ও মূল্যছাড়ও দিয়ে থাকে বিডিটিকিটস, যা ভ্রমণকে আরও সাশ্রয়ী করে। সম্প্রতি সব ধরনের ব্যবহারকারীর কথা বিবেচনায় রেখে বিডিটিকিটসের অ্যাপ ও ওয়েবসাইট আরও ব্যবহারবান্ধব করা হয়েছে। ফলে টিকিট বুকিং, বাতিল এবং রিফান্ডের পুরো প্রক্রিয়াই আগের তুলনায় আরও সহজ, দ্রুত ও নির্বিঘ্ন হয়েছে। টিকিট-সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য যাত্রীরা ১৬৪৬০ নম্বরে যোগাযোগ করতে পারেন। এ ছাড়া বিভিন্ন সেবা, রিফান্ড নীতিমালা এবং চলমান অফার সম্পর্কে বিস্তারিত তথ্য bdtickets.com ও ফেসবুক পেজ facebook.com/share/1DLfoGhTno থেকে পাওয়া যাবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত