ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

পাবনায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পাবনায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

পাবনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, দোয়া মাহফিল, সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বুধবার (৫ আগস্ট) পাবনা জেলা প্রশাসনের আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাড. শামছুর রহমান শিমুল বিশ্বাস।

পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জুলাই আন্দোলনের যোদ্ধা, নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন।

অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে, জেলা পরিষদ চত্বরে অবস্থিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য, জেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলাই গণঅভ্যুত্থান দিবস,নানা আয়োজন,পাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত