ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

আজ বিশ্ব মান দিবস

আজ বিশ্ব মান দিবস

আজ ৫৭তম বিশ্ব মান দিবস। পণ্য এবং সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়ে থাকে। এ বছরের বিশ্ব মান দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে 'অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব-সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি'। এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এ প্রতিপাদ্যের মধ্যে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ

বার্তা রয়েছে। তা হলো জ্বালানি উৎপাদন করাই যথেষ্ট নয়, সেই জ্বালানির প্রতিটি ইউনিটের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করাও জাতীয় দায়িত্ব। এসডিজি ৭ অর্জনের লক্ষ্যে একটি উন্নত, টেকসই ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য সামগ্রিকভাবে প্রয়োজন একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি এবং সম্মিলিত উদ্যোগ। জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের ক্ষেত্রে আন্তর্জাতিক মান একটি কার্যকর ও বাস্তবভিত্তিক হাতিয়ার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সাশ্রয়ী, নির্ভরযোগ্য, টেকসই ও আধুনিক জ্বালানিতে সবার প্রবেশাধিকার নিশ্চিত করা বর্তমান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

এ চ্যালেঞ্চ মোকাবিলায় জাতীয় মান সংস্থা হিসেবে বিএসটিআই এরইমধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা নিশ্চিত করতে সোলার প্যানেল, ইনভার্টার, চার্জ কন্ট্রোলার ও ব্যাটারির ৭৯টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস বা মান প্রণয়ন করেছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে এসব মান নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। উল্লেখ্য যে, বিএসটিআই এরইমধ্যে ৪৬৩১টি বাংলাদেশ স্ট্যান্ডার্ডস বা মান প্রণয়ন করেছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত