ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

ফিগমার নতুন ফিচার

ফিগমার নতুন ফিচার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে নকশা ও ওয়েবসাইট তৈরির কাজ আরও নিয়ন্ত্রণযোগ্য করতে নতুন কয়েকটি সুবিধা এনেছে ডিজাইন প্ল্যাটফর্ম ফিগমা। এর মধ্যে রয়েছে নকশার নিয়ম লিখে রাখার জন্য মার্কডাউনভিত্তিক এডিটর, কোড যুক্ত করে ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরির সুবিধা এবং ওয়েবসাইটের কনটেন্ট ব্যবস্থাপনার নতুন সংযোগ। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোয় শুরু হওয়া কনফিগ সম্মেলনের ভারতীয় সংস্করণে এসব ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

ফিগমার নতুন ফিচারটির নাম 'ফিগমা স্পেকস'। এর মাধ্যমে কোনো প্রতিষ্ঠান তার ব্র্যান্ডের নকশার ভাষা, নির্দেশনা ও নিয়ম সহজ ভাষায় লিখে রাখতে পারবে। এই নথি ডিজাইনারদের পাশাপাশি এআই এজেন্টের জন্যও নির্দেশিকা হিসেবে কাজ করবে।

ফলে এআই দিয়ে নকশা তৈরির সময় ব্র্যান্ডের নির্ধারিত নিয়ম অনুসরণ করা সহজ হবে। ফিগমা স্পেকস আলাদা ফাইল হিসেবে রাখা যাবে। আবার ডিজাইনের ক্যানভাসের মধ্যেও এটি ব্যবহার করা যাবে। এতে ক্যানভাসের বিভিন্ন উপাদান, কোডের অংশ এবং ফিগজ্যাম ডায়াগ্রাম যুক্ত করার সুবিধা রয়েছে।

পাশাপাশি ডিজাইন লাইব্রেরি, কোড লাইব্রেরি ও নকশাবিষয়ক নির্দেশনাও এক জায়গায় রাখা যাবে। এতে এআই এজেন্টগুলো কাজের সময় প্রয়োজনীয় তথ্য ও নিয়ম অনুসরণ করতে পারবে।

ফিগমা ক্যানভাসে কোড যুক্ত করার সুবিধাটিও এবার পাবলিক বেটায় উন্মুক্ত করছে। এর মাধ্যমে নকশার ওপর সরাসরি কোড যোগ করে আরও ইন্টারঅ্যাকটিভ প্রোটোটাইপ তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এআই এজেন্টকে কোনো নকশা থেকে কোড তৈরি করতে বা কোডের নির্দিষ্ট অংশ পরিবর্তন করতেও বলতে পারবেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত