ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের খণ্ডিত গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের খণ্ডিত গলিত লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হাসাদাহ বালিগর্ত পাড়া থেকে দীর্ঘ ৫ দিন ধরে নিখোঁজ চান মিঞা ওরফে চান্দ আলী (৫৫) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন পচাগলা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার শাহপুর পুলিশ ক্যাম্পের অদূরে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত চান্দ আলী হাসাদাহ গ্রামের বালিগর্ত পাড়ার মৃত জোনাব আলীর ছেলে।

নিহতর পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে খাওয়া দাওয়া শেষ করে প্রতিদিনের মতো ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর চান্দ আলী আর ফিরে আসেননি। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের সময় থেকে তার চালিত ব্যাটারিচালিত ভ্যানটিরও কোনো হদিস মেলেনি। সন্ধান না পেয়ে অবশেষে পরের দিন মঙ্গলবার বিকালে জীবননগর থানায় একটি সাধারণ দায়ী করে পরিবারের সদস্যরা।

সোমবার সকালে স্থানীয় পথচারীরা শাহপুর পুলিশ ক্যাম্প সংলগ্ন কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন দুর্গন্ধ মরদেহ পড়ে থাকতে দেখে জীবননগর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে নিহতের পরিধেয় পোশাক ও অন্যান্য আলামত দেখে স্বজনরা লাশটি নিখোঁজ চান্দ আলীর বলে শনাক্ত করেন।

নিহতর আত্মীয়-স্বজনরা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চালিত ভ্যানটি ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করে নির্জন স্থানে লাশ ফেলে পালিয়ে গেছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মস্তকবিহীন গলিত লাশটি উদ্ধার করে। ঘটনার আলামত দেখে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই মনে হচ্ছে। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি অন্য কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত