ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ | বেটা ভার্সন

বাংলাদেশকে না জানিয়ে সৌদি আরবে প্রবাসীর ফাঁসি কার্যকর

বাংলাদেশকে না জানিয়ে সৌদি আরবে প্রবাসীর ফাঁসি কার্যকর

শেষ দেখা তো দূরের কথা, কথা বলার সুযোগটুকুও পায়নি পরিবার। ঠিক কখন তাদের সন্তানের জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়া হলো তার কিছুই জানতে দেওয়া হয়নি মা-বাবাকে। গত বুধবার (১৪ অক্টোবর) সৌদি আরবের মক্কা নগরীতে অতি গোপনে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলামের (২২)। দূর প্রবাসের বন্দিশালায় যখন নজরুলের প্রাণহীন দেহটি ঝুলছিল, তখনও হয়তো হতভাগা মা-বাবা পথ চেয়ে বসেছিলেন পরের রবিবার ছেলের ফোন আসবে। কোনো পূর্ব নোটিশ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এভাবে আকস্মিক মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় ক্ষোভে, দুঃখে ও তীব্র মানবিক সংকটে স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।

পরিবারের অভাব দূর করে একটু স্বা"ছন্দের আশায় ২০২২ সালের ১০ নভেম্বর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামের কৃষক পরিবারের বড় সন্তান নজরুল ইসলাম। সেখানে তিনি একটি প্রতিষ্ঠানে পরি"ছন্নতা কর্মী হিসেবে কাজ শুরু করেন। কিন্' যাওয়ার মাত্র ছয় মাসের মাথায় মক্কার একটি মসজিদ থেকে সুইটি আক্তার নামে এক তরুণীসহ নজরুলকে অনৈতিক কাজের অভিযোগে গ্রেফতার করে দেশটির পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত