ঢাকা সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হাসিনা’

‘দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে হাসিনা’

গণআন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ফারুক বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া নিজের জন্য কিছুই করেননি। পরিবারের জন্য কিছুই করেননি। দেশের জন্য, দেশের জনগণের জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রামের মধ্যে জীবন অতিবাহিত করেছেন। তিনি বলেন, এরশাদের চেয়ে বেশি স্বৈরাচার হয়ে শেখ হাসিনা বিএনপিকে নিশ্চিহ্ন করার স্টিম রোলার চালিয়েছে। জিয়া পরিবারকে ধ্বংস করার চেষ্টা করেছে। দেশ এখনও ষড়যন্ত্রের মুখে। এ ষড়যন্ত্রের হাত থেকে দেশকে বাঁচাতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত