ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বিএমইউ’র চিকিৎসাসেবায় বৈশ্বিক স্বীকৃতি অর্জন

বিএমইউ’র চিকিৎসাসেবায় বৈশ্বিক স্বীকৃতি অর্জন

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি (বিএমইউ) প্রমাণভিত্তিক চিকিৎসাসেবায় বৈশ্বিক স্বীকৃতি অর্জন করেছে। বিএমইউ ২০২৫ সালের জন্য ওয়ার্ল্ড এভিডেন্স-বেইসড হেলথকেয়ার (ইবিএইচসি) ডে আনুষ্ঠানিকভাবে এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি পেয়েছে। এভিডেন্স অ্যাম্বাসেডর হিসেবে এই স্বীকৃতি বিএমইউ’র গবেষণা, চিকিৎসা উৎকর্ষতা এবং তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণে অবিচল অঙ্গীকারের প্রতিফলন। বিএমইউ সূত্র জানায়, বাংলাদেশে প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি অসাধারণ অর্জন সম্পন্ন হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি বিএমইউকে বিশ্বের এমনসব খ্যাতনামা প্রতিষ্ঠানের কাতারে স্থান দিয়েছে, যারা প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবার (এভিডেন্স বেসড হেলথকেয়ার) উন্নয়নে কাজ করছে। সূত্র জানায়, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, ভিডিওগ্রাফি ক্যাটাগরিতে এবং আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ ফারুক ওসমানীরক তাদের অসামান্য অবদানের জন্য ভিজ্যুয়াল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাম্বাসেডর হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়েছে। এই অর্জন বিএমইউ’র নেতৃত্ব, শিক্ষক এবং শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল, যারা বৈশ্বিক স্বাস্থ্য ও জ্ঞান বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এটি বাংলাদেশের জন্য এক গৌরবের মুহূর্ত, যা আন্তর্জাতিক স্বাস্থ্য ও একাডেমিক অঙ্গনে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত