ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ | বেটা ভার্সন

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ সংখ্যা

বাড়ছে মেট্রোরেল চলাচলের সময় ও ট্রিপ সংখ্যা

ঢাকার গণপরিবহন ব্যবস্থায় নতুন স্বস্তির খবর। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, আগামী রোববার থেকে মেট্রোরেলের চলাচলের সময় এক ঘণ্টা বাড়ানো হচ্ছে। একই সঙ্গে নভেম্বরের মাঝামাঝিতে ট্রিপ সংখ্যাও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। নতুন সময়সূচি কার্যকর রোববার থেকে উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ মিনিটে যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট। শেষ ট্রেন ছাড়বে রাত সাড়ে ৯টায় যেটি আগে ছিল রাত ৯টা। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, যেটা পূর্বে ছিল সকাল সাড়ে ৭টায়। অন্যদিকে, শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

ডিএমটিসিএল জানিয়েছে, আগামী নভেম্বরের মধ্যভাগ থেকে মেট্রোরেলের ট্রিপ সংখ্যা বাড়ানো হবে। এতে দুই ট্রেনের মধ্যে সময়ের ব্যবধান ৮ মিনিটে নামিয়ে আনা হবে, যা যাত্রীসেবাকে আরও দ্রুত ও কার্যকর করবে। ডিএমটিসিএলের একাধিক সূত্র জানিয়েছে, চলাচলের সময় ও ট্রিপ বৃদ্ধির সিদ্ধান্ত গত মাসেই নেওয়া হয়। এর অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর পরীক্ষামূলকভাবে বাড়তি সময় চালানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত