ঢাকা বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

রাজধানীর বিজয়নগরে কমার্শিয়াল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয়নগরে কমার্শিয়াল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর বিজয়নগর এলাকার একটি কমার্শিয়াল ১০ তলা ভবনের নবম তলায় গতকাল শনিবার বিকেল ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ফায়ার সার্ভিস বিকেল ৩ টা ৪ মিনিটের দিকে বিজয়নগরের ১২/১ আৎ-ত¦রীক টাওয়ারে আগুন লাগার খবর পায়। সংবাদ পাওয়ামাত্র ১০ মিনিটের ব্যবধানে ৩ টা ১৪ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে যায়। তাৎক্ষণিকভাবে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঁচটি ইউনিট উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নেয়। ফায়ার সার্ভিস কর্মীদের দ্রুত সমন্বিত প্রচেষ্টায় আগুন বিকেল সাড়ে ৩টার দিকে নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত