
গতকাল শনিবার সেতু বিভাগের অধীন কম্পিউটার অপারেটর, হিসাবরক্ষক, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহায়ক পদে জনবল নিয়োগ পরীক্ষা বিএএফ শাহীন কলেজ, জাহাঙ্গীর গেট, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে ‘কম্পিউটার অপারেটর’ পদের পরীক্ষার্থী মো. সাগর হোসেন তপু, পিতা: নজরুল ইসলাম, গ্রাম: ঘাগড়া, উপজেলা: ধোবাউরা, জেলা: ময়মনসিংহ, রোল-১১০০৫৫২কে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৫০০ টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়। এছাড়াও অফিস সহায়ক পদে ১৪০১৭৫৬ রোলধারী মূল পরিক্ষার্থী রিপন মিয়ার পরিবর্তে দুইজন প্রক্সি পরীক্ষার্থী যথাক্রমে মো. আবুল বাসার, পিতা: আব্দুর গাফ্ফার, কেন্দুয়া পৌরসভা, কেন্দুয়া, নেত্রকোণা এবং আমির ফয়সাল, পিতা: আব্দুল কাইয়ুম, নাটেরকোনা, জারিয়া, পূর্বধলা, নেত্রকোণাকে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মিজ তানজিলা জান্নাত রেটিনা, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), মোহাম্মদপুর রাজস্ব সার্কেল, ঢাকা। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি