ঢাকা রোববার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম শাখার গ্রাহক সমাবেশ

হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম শাখার গ্রাহক সমাবেশ

সম্প্রতি হজ ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর গ্রাহক সমাবেশ চট্টগ্রাম শাখা, আজিজ কোর্ট (২১ তলা), ৮৮, ৮৯, ৯০ আগ্রাবাদ, চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। সভায় আমানত ও বিনিয়োগসেবা গ্রহণকারী গ্রাহকগণের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি ব্যবসা সম্প্রসারণের বিষয়ে আলোকপাত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি পর্ষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান। গ্রাহক সমাবেশে শাখা ব্যবস্থাপক, শাখার কর্মকর্তারাসহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত