ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

একযোগে কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

একযোগে কাস্টমসের ৩৮ কর্মকর্তাকে বদলি

কাস্টমসের তিন কমিশনার, চার যুগ্ম কমিশনার, পাঁচ অতিরিক্ত কমিশনার, আট উপকমিশনার ও ১৮ জন সহকারী কমিশনারকে একযোগে ঢাকা থেকে দেশের বিভিন্ন কাস্টমস হাউজে এবং দেশের বিভিন্ন কাস্টমস হাউজ থেকে ঢাকায় বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের পৃথক পাঁচটি প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের বদলির নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে একটি আদেশ ৩ ফেব্রুয়ারি এবং অন্য ৪টি আদেশ ৫ ফেব্রুয়ারি জারি করা হয়।

বদলি হওয়া তিন কমিশনার হলেন- আবুল বাশার মো. শফিকুর রহমান, মো. মাহাফুজুর রহমান (চলতি দায়িত্ব) ও মো. জাকিন হোসেন (চলতি দায়িত্ব)। চার যুগ্ম কমিশনার হলেন- মো. আল আমিন, সুমন দাস, মাজেদুল হক ও মহিবুর রহমান ভুঞা। পাঁচ অতিরিক্ত কমিশনার হলেন- কামনাশীষ, মোহাম্মদ সেলিম শেখ, রাকিবুল হাসান, মিনহাজ উদ্দিন ও আব্দুল রশিদ মিয়া। আট উপ-কমিশনার হলেন- মোহাম্মদ সাইফুর রহমান, প্রভাত কুমার সিংহ, নুরুন নাহার লিলি, তানজিলা ইয়াসমিন, জোবায়দা খানম, রবীন্দ্র কুমার সিংহ, মো. মশউর রহমান ও আলী রেজা হায়দার।

সহকারী কমিশনাররা হলেন- শুভ্র দেব মণ্ডল, অপূর্ব সাহা, আবদুস সাত্তার, ফয়ছাল আহম্মদ, মো. শওকত হোসেন, দীপু রাম রায়, সামিয়া নিশাত, মো. আইয়ুব, ফিরোজ হোসেন বিশ্বাস, আসিবুল হক, রেবেকা সুলতানা রীমা, আবু সালেহ আব্দুন নূর, মিনহাজ উদ্দিন আহমেদ সৌরভ, মো. শাহাদাত হোসেন, মো. আবদুল্লাহ, একেএম জামিউল আলম, আব্দুস সালাম ও মোস্তফা কামাল।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত