ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

ইউজিসির HEAT প্রকল্পে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেশাগত উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী

বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি (UTTA) আয়োজিত বিশ্ববিদ্যালয়ের অনুষদ সদস্যদের জন্য পেশাদার উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি (ব্যাচ-১ ও ২)-এর সমাপনী অনুষ্ঠান আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহঃবার সন্ধ্যা ৬টায় গাজীপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) ক্যাম্পাসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উচ্চশিক্ষা ত্বরণ ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় গত চার মাসব্যাপী এই রূপান্তরমূলক প্রশিক্ষণ কর্মসূচি ১৩ অক্টোবর ২০২৫ তারিখে শুরু হয়। কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী অনুষদ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, আধুনিক শিক্ষাদান পদ্ধতি এবং উচ্চশিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা রাখার সক্ষমতা বৃদ্ধি পেয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর মাননীয় সদস্য ও ইউটিটিএ-এর রেক্টর অধ্যাপক মোহাম্মদ তানজিমুদ্দিন খান পিএইচডি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য প্রশিক্ষণ কোনো বিলাসিতা নয়, বরং সময়ের প্রয়োজন। ইউজিসির HEAT প্রকল্পের আওতায় ইউনিভার্সিটি টিচার্স ট্রেনিং একাডেমি (UTTA)-এর এই প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হওয়াকে তিনি ঐতিহাসিক মাইলফলক হিসেবে উল্লেখ করেন। চার মাসের এই প্রশিক্ষণ শিক্ষকদের শুধু শ্রেণিকক্ষের পাঠদানে নয়, বরং বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা, প্রশাসনিক দায়িত্ব ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন সম্পর্কে বাস্তবমুখী ধারণা দিয়েছে। শিক্ষকতার মূল শক্তি জ্ঞানার্জনের পাশাপাশি বিনয়, নৈতিকতা ও শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব রাখার সক্ষমতার ওপর নির্ভর করে বলেও তিনি উল্লেখ করেন’। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত