ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনজুলা মোরশেদের যোগদান

ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে মনজুলা মোরশেদের যোগদান

ব্র্যাক ব্যাংক সম্প্রতি মনজুলা মোরশেদকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) অ্যান্ড চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে। তাঁর মত একজন অভিজ্ঞ এইচআর প্রফেশনালের এই নিয়োগ ব্যাংকটির ‘পিপল-ফার্স্ট’ এজেন্ডার প্রতিফলন। এর মাধ্যমে ব্যাংকের সিনিয়র লিডারশিপ টিম আরও সমৃদ্ধ হলো। মনজুলা মোরশেদের নিয়োগ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়েছে। তিনি ব্র্যাক ব্যাংকের ম্যানেজমেন্ট কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করবেন। টেলিকমিউনিকেশন, ম্যানুফ্যাকচারিং, ব্যাংকিং ও এফএমসিজি খাতে মানবসম্পদ ও সাংগঠনিক নেতৃত্বে ২৫ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে মনজুলা মোরশেদের। কৌশলগত মানবসম্পদ ব্যবস্থাপনা, বৃহৎ পরিসরের সাংগঠনিক রূপান্তর বাস্তবায়ন এবং ভবিষ্যৎ-উপযোগী সক্ষমতা গড়ে তোলার বিষয়ে ইন্ডাস্ট্রিতে তিনি বিশেষভাবে পরিচিত।

এই নিয়োগ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘অভিজ্ঞ এইচআর প্রফেশনাল হিসেবে মনজুলা মোরশেদের নিয়োগ ব্র্যাক ব্যাংকের রূপান্তরমুখী কৌশলগত পরিকল্পনার প্রতিফলন। এমন পরিকল্পপনার মাধ্যমে আমরা দেশের সবচেয়ে আস্থার, সবচেয়ে উদ্ভাবনী ও সবচেয়ে অন্তর্ভুক্তিমূলক ব্যাংক হতে প্রতিশ্রুতিবদ্ধ।’ সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত