
দেশের অন্যতম শিল্পগোষ্ঠী Nabil Group -এর সারা দেশব্যাপী ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত সেলস জনবল, নীতিনির্ধারক ও বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘Leadership Summit 2026’। গতকাল শনিবার রাজশাহীর বামনশিকড় খড়খড়িতে অবস্থিত গ্রুপের আর অ্যান্ড ডি সেন্টারের অনুষ্ঠিত এই সামিটে গ্রুপের ভবিষ্যৎ ব্যবসায়িক কৌশল, বাজার সম্প্রসারণ, বিক্রয় বৃদ্ধির রূপরেখা এবং কর্পোরেট নেতৃত্ব উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের চেয়ারম্যান জাহান বখস্ মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ইশরাত জাহান। এছাড়াও বক্তব্য প্রদান করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আমিনুল ইসলাম, ডিরেক্টর ইজাজ আবরার নাবিল, ডিরেক্টর মামুনুর রশিদ এবং নাবিল গ্রুপের অধীনস্থ সব ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রধানগণ। চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, নাবিল গ্রুপের সাফল্যের মূল শক্তি হলো এর মাঠপর্যায়ের সেলস টিম। তিনি জোর দিয়ে বলেন, ‘আমাদের প্রতিটি পণ্য ও সেবার পেছনে রয়েছে আপনাদের পরিশ্রম, সততা ও নিবেদন। বাজারে প্রতিযোগিতা যত বাড়ছে, আমাদের ঐক্য, দক্ষতা ও গ্রাহককেন্দ্রিক মনোভাব তত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’ সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি