ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

মিডল্যান্ড ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলন

মিডল্যান্ড ব্যাংক পিএলসির শাখা, উপ-শাখা, ইসলামী ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, রিটেইল সেলস, ইনস্টিটিউশনাল ব্যাংকিং, এসএমই, এনআরবি, কার্ডস এবং ট্রেজারি বিভাগের বার্ষিক ব্যবসা সম্মেলন গত শুক্রবার অনুষ্ঠিত হয়। বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত স্বতন্ত্র পরিচালক রিয়াজ আহমেদ চৌধুরী।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আহসান-উজ জামান বার্ষিক ব্যবসা সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং সম্মেলনের সভাপতিত্ব করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ রিক্স অফিসার মো. জাহিদ হোসেন এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব আইটি অ্যান্ড সিটিও মো. নাজমুল হুদা সরকার বার্ষিক ব্যবসা সম্মেলন ২০২৬-এ উপস্থিত ছিলেন। ব্যাংকের সিনিয়ার ম্যানেজম্যান্ট টিম, প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ইউনিট সমুহের প্রধান, এরিয়া হেড, ক্লাস্টার হেড, শাখা ও উপ-শাখার ম্যানেজাররা এবং মিডল্যান্ড ব্যাংক এ্যাসেট ম্যানেজমেন্ট কো. লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা উক্ত ব্যবসা সম্মেলনে উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত