ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জেট ফুয়েলের দাম কমল

জেট ফুয়েলের দাম কমল

ফেব্রুয়ারি-২০২৬ মাসের জন্য জেট এ-১ (এভিয়েশন ফুয়েল) এর দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইট ও আন্তর্জাতিক ফ্লাইট—উভয় ক্ষেত্রেই জেট ফুয়েলের মূল্য পুনর্র্নিধারণ করা হয়েছে, যা গতকাল রোববার রাত ১২টা থেকে কার্যকর হবে। বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিইআরসি জানায়, ৫ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি ২০২৬ সময়ের প্রকাশিত প্ল্যাটস রেটের গড়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার এবং ডিজেলের মূল্য পরিবর্তনের ফলে কোস্টাল ট্যাংকার ও ট্যাংক লরির পরিবহন ব্যয়ের সমন্বয় বিবেচনায় এই মূল্য নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে কমিশনের গঠিত কমিটির প্রতিবেদনের ওপর ৮ ফেব্রুয়ারি কমিশনে শুনানি অনুষ্ঠিত হয় এবং বিস্তারিত পর্যালোচনার পর নতুন মূল্য অনুমোদন দেওয়া হয়। নতুন মূল্য অনুযায়ী অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকসহ জেট এ-১ এর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ৯৫ টাকা ১২ পয়সা। অন্যদিকে দেশি ও বিদেশি এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইটের জন্য শুল্ক ও মূসকমুক্ত জেট ফুয়েলের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার ০.৬২৫৭ মার্কিন ডলার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত