
২০২৬ সালের ০৮ ফেব্রুয়ারি তারিখে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশে প্রথমবারের মতো এমভিএনও (MVNO) সেবা চালু করছে। এর আওতায় নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই অনুমোদিত মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে মোবাইল সেবা প্রদান করা হয়। প্রাথমিকভাবে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেডের নেটওয়ার্ক ব্যবহার করে এমডিএনও সেবা প্রদান করবে। এই সেবা ২০২৬ সালের ০৮ ফেব্রুয়ারি তারিখে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। গ্রাহকরা বিটিসিএস এমভিএনও সিম ১৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি. তারিখ থেকে রমনা এবং গুলশান কাস্টমার কেয়ার থেকে সংগ্রহ করতে পারবেন। বিটিসিএল এমভিএনও উদ্যোগের আওতার গ্রাহকরা পর্যায়ক্রমে মোবাইল সিম ভিত্তিক টকটাইস, ইন্টারনেট ও এসএমএস সেবা, অ্যাপ-ভিত্তিক আইপি কলিং সেবা ‘আলাপ’, বিটিসিএল GPON ব্রডব্যান্ড ইন্টারনেট এবং জনপ্রিয় ওটিটি কনটেন্ট প্ল্যাটফর্ম উপভোগ করতে পারবেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি