ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিজিবির অভিযানে ১৩১ কোটি ৯৭ লাখ টাকার চোরাচালান জব্দ

বিজিবির অভিযানে ১৩১ কোটি ৯৭ লাখ টাকার চোরাচালান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জানুয়ারি মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১৩১ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী জব্দ করেছে। বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। জব্দকৃত চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে- ৯৪০.১৭৬ গ্রাম স্বর্ণ, ১৪ কেজি ৩৩৭ গ্রাম রৌপ্য, ২১ হাজার ২৭১টি শাড়ী, ১১ হাজার ৮৮৩টি থ্রিপিস, শার্ট পিস, চাদর ও কম্বল, ৩ হাজার ৬০৫টি তৈরী পোশাক, ২ হাজার ১৮২ মিটার থান কাপড়, ৪ লাখ ৩ হাজার ৪২৭টি কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৫৯৫ পিস ইমিটেশন গহনা, ২৮ লাখ ৩৩ হাজার ৬৬৯টি আতশবাজি, ১১ হাজার ৪৫১ ঘনফুট কাঠ, ৮ হাজার ৯২৯ কেজি চা পাতা, ২১ হাজার ৬৫৯ কেজি সুপারি, ২৯ হাজার ৪৬০ কেজি কয়লা, ১ হাজার ২৫০ ঘনফুট পাথর, ৩৭১টি মোবাইল, ৩ হাজার ৭৮৯ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৩০ হাজার ৫৭৫টি চশমা, ৪১ হাজার ৭০৩ কেজি জিরা, ৯ হাজার ৭৮৬ কেজি চিনি, ৮ হাজার ৭৩৫ কেজি পেঁয়াজ, ৭ হাজার ৪০৯ কেজি রসুন, ৮ হাজার ২৪১ প্যাকেট বিভিন্ন প্রকার বীজ, ১৮ হাজার ৭৯৯ কেজি সার, ২ হাজার ৭৪৫ প্যাকেট কীটনাশক ওষুধ, ৫৩৮ লিটার ডিজেল, ৪ লাখ ১৭ হাজার ৫১১ পিস চকোলেট, ৯৭৩টি গরু, মহিষ, ১টি কষ্টি পাথরের মূর্তি, ১০টি ট্রাক, কাভার্ড ভ্যান, ১২টি পিকআপ, মহেন্দ্র, ৫টি প্রাইভেটকার, মাইক্রোবাস, ১টি ট্রলি, ২৯টি সিএনজি, ইজিবাইক, ৫২টি মোটরসাইকেল এবং ২২টি বাইসাইকেল ও ভ্যান। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত