ঢাকা বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডেঙ্গুতে চলতি বছর চতুর্থ মৃত্যু

ডেঙ্গুতে চলতি বছর চতুর্থ মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত রোববার সকাল ৮টা থেকে গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) একজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩ জন। এটি ডেঙ্গু আক্রান্ত হয়ে এ বছরের চতুর্থ মৃত্যু। এর আগে গত ১২ জানুয়ারি, ১৯ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি তিনজন মারা গিয়েছিলেন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত