ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

গাজীপুর সিটি কর্পোরেশন ও এটুআইয়ের সমঝোতা স্মারক

গাজীপুর সিটি কর্পোরেশন ও এটুআইয়ের সমঝোতা স্মারক

নাগরিকদের দোরগোড়ায় আধুনিক ও ক্যাশলেস সেবা পৌঁছে দিতে গাজীপুর সিটি কর্পোরেশন ও এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অবস্থিত এটুআই কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সম্পন্ন হয়। এর ফলে গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিকরা এখন থেকে হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনাসহ বিভিন্ন নাগরিক সেবার ফি এটুআই-এর সমন্বিত পেমেন্ট গেটওয়ে ‘একপে’র মাধ্যমে যে কোনো সময়, যে কোনো স্থান থেকে পরিশোধ করতে পারবেন।

এ ক্ষেত্রে মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, উপায়, রকেট, ট্যাপ, টেলিক্যাশসহ), কার্ড ব্যাংকিং (ভিসা, মাস্টারকার্ড, অ্যামেরিকান এক্সপ্রেস, টাকা-পে), ইন্টারনেট ব্যাংকিং এবং ই-ওয়ালেটসহ বিভিন্ন পেমেন্ট চ্যানেল ব্যবহারের সুযোগ থাকবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) মুহাম্মদ সোহেল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এটুআইয়ের যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) মো. রশিদুল মান্নাফ কবীর। স্বাগত বক্তব্য রাখেন এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট আব্দুল্লাহ আল ফাহিম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত