
সম্প্রতি ঢাকা জেলার কেরানীগঞ্জের তালেপুর (ভান্ডারখোলা) গ্রামের মো. হাসেমকে কালো বর্ণের পাটনাই জাতের ৩টি ছাগী ১৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে বুঝিয়ে দেয় ঢাকা আহ্ছানিয়া মিশনের সাপোর্ট ফোরাম। এসময় উপস্থিত ছিলেন সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম ও ফোরামের কো-অর্ডিনেটর মো. মোখলেছুজ্জামান।
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর ২০২৫ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের কার্যনির্বাহী কমিটির ৩০তম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের বিভিন্ন মানবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ছাগল ও হাঁস-মুরগী পালনের মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সে লক্ষ্যে বরাদ্দকৃত অর্থ দিয়ে ২০টি পরিবারকে আর্থিক সহায়তা, ১৬টি পরিবারকে ছাগল ও হাস-মুরগী, ৭টি পরিবারকে সেলাই মেশিন ও ১টি পরিবারকে অটোরিকশা প্রদানের আংশিক সাহায্য করাসহ মোট ৪৪টি পরিবারকে সহায়তা করার উদ্যোগ গ্রহণ করে সাপোর্ট ফোরাম। পরিকল্পনাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ৪ লাখ ২৬ হাজার ৫শ’ টাকা বরাদ্দ দেয় ফোরামটি।