
বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ দেশ। এই বাস্তবতায় দুর্যোগ মোকাবিলায় একটি শক্তিশালী, সমন্বিত ও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। দেশে ও দেশের বাইরে দুর্যোগ ব্যবস্থাপনা ও মোকাবিলায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা পেশাদারিত্ব, দূরদর্শিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মধ্যকার পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় এই সফলতার এক উজ্জ্বল উদাহরণ। প্রাকৃতিক দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন জরুরি উদ্ধার ও ত্রাণ কার্যক্রম, পুনর্বাসন এবং পুনর্গঠন প্রতিটি পর্যায়ে সমন্বিত ও সুসংগঠিত পরিকল্পনা এই কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করেছে। সম্প্রতি সংঘটিত ফেনীর বন্যা, মাইলস্টোন স্কুলে অগ্নিনির্বাপনসহ বিভিন্ন জরুরি পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের প্রমাণ দিয়েছে। দুর্যোগ মোকাবিলায় সশস্ত্র বাহিনীর অংশগ্রহণকে আরও কার্যকর ও ফলপ্রসূ করার জন্য দীর্ঘদিন ধরেই সরকার সশস্ত্র বাহিনীর জন্য বিশেষায়িত সরঞ্জাম ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সূত্র : আইএসপিআর