ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ

নতুন প্রধানমন্ত্রীর অপেক্ষায় জাতীয় স্মৃতিসৌধ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে গতকাল থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।

গতকাল রোববার সকালে বন্ধ সংক্রান্ত একটি নোটিশ সৌধের প্রধান ফটকে টাঙানো দেখা যায়। গণপূর্ত বিভাগের উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা শপথ বাক্য পাঠের পর রীতি অনুযায়ী একদিন সাভার জাতীয় স্মৃতিসৌধে এসে সৌধের বেদিতে ফুল দিয়ে জাতির বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

এবারো শপথ বাক্য পাঠের পর যেকোনো দিন নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সৌধে আসবেন। এজন্য সৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষ্যে সৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত