ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ডা. রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন মির্জা ফখরুল

ডা. রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন মির্জা ফখরুল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর কেবিন ব্লকে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি। গতকাল সোমবার দুপুরে তিনি বিএমইউর কেবিন ব্লকে কিছুক্ষণ সময় অবস্থান করেন এবং ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাস্থ্যের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় বিএমইউ এর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এসএম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. একে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, এ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান, ডা. তাজ উদ্দিন আহমেদ, উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বিএমইউ এর সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন, অফিসার্স এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক শামীম আহম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত