ঢাকা রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে ইয়াবা কারবারি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও বিপুল পরিমাণ নগদ টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মহিতাজ মুসকান (২২)। গতকাল শনিবার সকালে মধ্য পীরেরবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার সকালে মধ্য পীরেরবাগ এলাকায় ঝিলপাড়া মসজিদ সংলগ্ন ‘তাসনিম বিজয় ভবনে’ অভিযান চালানো হয়। অভিযানে মহিতাজ মুসকানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১ হাজার ৫৮০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৯৮ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত