ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠিত

২৫ ফেব্রুয়ারি জাতীয় শহিদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত ইফতার অনুষ্ঠিত

গত ২৫-২৬ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তর, পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহিদ সেনাসদস্যদের ১৭তম শাহাদতবার্ষিকী স্মরণে এবং শহিদ পরিবারের সদস্যদের সম্মানে গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা সেনানিবাসস্থ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে একটি মতবিনিময় সভা ও ইফতার অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপস্থিত ছিলেন। তিনি শহিদ পরিবারের সদস্যগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ খবর নেন। পাশাপাশি, মতবিনিময় সভায় শহিদ পরিবারের সদস্যদের বিভিন্ন দাবি ও প্রাসঙ্গিক বিষয়গুলো প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন। প্রধানমন্ত্রী এ সব বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পর্যায়ক্রমে বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেন। উক্ত ইফতার অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী; প্রতিরক্ষা উপদেষ্টা; সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা; প্রধানমন্ত্রীর মুখ্যসচিব; ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা; শহিদ পরিবারের সদস্যগণ এবং গণমাধ্যম ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত