ঢাকা বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, বেড়েছে ২২.৪ শতাংশ

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি, বেড়েছে ২২.৪ শতাংশ

চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এ সময়ে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে ২২ দশমিক ৪ শতাংশ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যে দেখা যায়, ফেব্রুয়ারির ২৫ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২ হাজার ৭৯২ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের বছর একই সময়ে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২ হাজার ২৮১ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের জুলাই মাস থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীদের পাঠানো মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২২ হাজার ২২৫ মিলিয়ন মার্কিন ডলারে। গত অর্থবছরের একই সময়ে এই অঙ্ক ছিল ১৮ হাজার ২৪২ মিলিয়ন মার্কিন ডলার।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতেও পরিবর্তন দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৪৯ শতাংশ।

এর আগের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধির হার ছিল ৪ দশমিক ২২ শতাংশ। আর ২০২২-২৩ অর্থবছরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭৮ শতাংশ।

বেড়েছে ২২.৪ শতাংশ,রেমিট্যান্স প্রবাহ,ফেব্রুয়ারি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত