ঢাকা শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাতীয় মানবাধিকার কমিশনের সঙ্গে ফ্রান্স দূতাবাসের প্রতিনিধিদলের সাক্ষাৎ

গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে ফরাসি দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ফ্রেদেরিক ইনজার নেতৃত্বে একটি প্রতিনিধিদল কমিশনের মাননীয় চেয়ারপার্সন বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় কমিশনের সম্মানিত কমিশনাররা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, বিশেষত গুমের প্রকৃতি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এবং জবাবদিহিতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গঠনমূলক আলোচনা হয়। উভয় পক্ষ মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন শক্তিশালীকরণে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান কাঠামোগত সীমাবদ্ধতা এবং তদন্ত ও অনুসন্ধান কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরা হয়। কমিশনের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়। এ সময় মাননীয় চেয়ারপার্সন ও কমিশনাররা মানবাধিকার সংরক্ষণে কমিশনের বর্তমান লক্ষ্য ও উদ্দেশে সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করেন। উভয় পক্ষ মানবাধিকার বিষয়ে সংলাপ অব্যাহত রাখা, তথ্য বিনিময় বৃদ্ধি এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত