ঢাকা রোববার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিদেশি পিস্তলসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

বিদেশি পিস্তলসহ চাঁদাবাজি মামলার আসামি গ্রেপ্তার

রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ-২ থেকে অস্ত্রধারী সন্ত্রাসী ও চাঁদাবাজি মামলার আসামি আব্দুল্লাহ আল রাহিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১। গত শুক্রবার সকাল ৬টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ-২ এলাকার ১৯ নম্বর সড়কের ৯নং বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার) ও অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম জানিয়েছেন, আব্দুল্লাহ আল রাহিম দীর্ঘদিন ধরে রাজধানী ঢাকায় মাদক ব্যবসা, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ও ছিনতাই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় একটি চাঁদাবাজি মামলা রয়েছে। তিনি খিলক্ষেত ও বাড্ডা থানা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতেন। অভিযানে তার কাছ থেকে ৭.৬২ মিমি ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ডিভিআর ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহিম উদ্ধার করা অস্ত্রটি তার নিজের বলে স্বীকার করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত