
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯৭৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়েছে। ডিএমপির ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৪টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬২টি মামলা হয়েছে।
ট্রাফিক-লালবাগ বিভাগে ৪টি বাস, ৩টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ৪টি সিএনজি ও ১৬টি মোটরসাইকেলসহ মোট ৩৭টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৪টি ক্যাভার্ডভ্যান, ১০টি সিএনজি ও ২৩টি মোটরসাইকেলসহ মোট ৬৩টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮টি বাস, ৮টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩টি সিএনজি ও ১৭টি মোটরসাইকেলসহ মোট ৬০টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১টি বাস, ১টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ৪৩টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৫টি বাস, ১১টি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৬১টি সিএনজি ও ১৫২টি মোটরসাইকেলসহ মোট ৩৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ১৩টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৪১টি সিএনজি ও ৬৩টি মোটরসাইকেলসহ মোট ২২৪টি মামলা হয়েছে।