ঢাকা সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বিএমইউতে রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিএমইউতে রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউতে উচ্চতর চিকিৎসা শিক্ষায় ডিগ্রি অর্জনের লক্ষ্যে মার্চ ২০২৬ শিক্ষাবর্ষে ফেইজ-এ তে ভর্তিকৃত নবাগত রেসিডেন্ট চিকিৎসক-শিক্ষার্থীদের শপথ অনুষ্ঠান রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রাম ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বিএমইউর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে গতকাল রোববার অনুষ্ঠিত এই ইনডাকশন প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত, এমপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের সম্মানিত সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ, ড্যাবের সম্মানিত মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিল। রেসিডেন্সি ইনডাকশন প্রোগ্রামে সভাপতিত্ব করেন ও নবাগত রেসিডেন্টদের শপথ বাক্য পাঠ করান ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত