ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও পাঁচ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যগামী আরও পাঁচ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের মধ্যে দুবাই, আবুধাবি ও শারজাহর বিমানবন্দরগুলো এখনও বন্ধ রয়েছে। এর প্রভাবে আজ সকালে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বহির্গামী (ডিপার্চার) ও একটি আগমনী (অ্যারাইভাল) ফ্লাইট এবং এয়ার অ্যারাবিয়ার একটি বহির্গামী ফ্লাইট বাতিল হয়েছে। তবে ওমানের রাজধানী মাস্কাট থেকে আসা সালাম এয়ারের একটি ফ্লাইট (OV-401) আজ সকাল সোয়া আটটায় শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরে ফ্লাইটটি যাত্রী নিয়ে (OV-402) সকাল সাড়ে ৯টায় আবার মাস্কাটের উদ্দেশে ছেড়ে যায়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি শুরুর পর আজ সকাল পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত