
জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার অধীনে লিগ্যাল এইড-এ ২৯ হাজার ৮২৯ জনকে সরকারি খরচায় আইনি সেবা প্রদান করা হয়েছে। জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।