ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

মাদককারবারির গুলিতে পরিদর্শক আহত

মাদককারবারির গুলিতে পরিদর্শক আহত

রাজধানীর সায়দাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় মাদক কারবারিদের গুলিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শক আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিদ্দিকুর রহমানকে (৪০) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের খিলগাঁও জোনে কর্মরত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মহানগর দক্ষিণের উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, ঢাকা দক্ষিণের সাতটি ইউনিট আজ সকালে মাদকবিরোধী অভিযানে বের হয়। প্রথমে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে তারা সায়দাবাদ বাস টার্মিনালের পেছনের রেললাইন এলাকায় যায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত