
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচন হবে আগামী ১৩ ও ১৪ মে। গত রোববার এক বিশেষ সাধারণ সভায় এই প্রস্তাব অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। সঞ্চালনা করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন। ১ বছর মেয়াদের সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে নির্বাচন হয়ে থাকে। পদগুলো হলো- একজন সভাপতি, দু’জন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দু’জন সহ-সম্পাদক ও সাতজন সদস্য।