ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সাবেক এমপি দিদারুলের আয়কর নথি জব্দ

সাবেক এমপি দিদারুলের আয়কর নথি জব্দ

চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিদারুল আলমের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। আবেদনে বলা হয়েছে, দিদারুল আলম অপরাধমূলক অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার ও অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখায় দুদক মামলা দায়ের করে।

আসামি একজন করদাতা। তার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ সুষ্ঠু তদন্তের স্বার্থে তার আয়কর নথির শুরু হতে ২০২৪-২০২৫ করবর্ষ পর্যন্ত আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করতে সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার (সার্কেল উপকমিশনার/সহকারী কমিশনার) জিম্মায় দেওয়া একান্ত প্রয়োজন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত