ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

এইচএফসিএল’র মুদারাবা ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট ও আস-সাফারী উমরাহ বিনিয়োগ হিসাবের উদ্বোধন

এইচএফসিএল’র মুদারাবা ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট ও আস-সাফারী উমরাহ বিনিয়োগ হিসাবের উদ্বোধন

গত রোববার হজ্ব ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বাংলাদেশ-মালয়েশিয়া যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত শরিয়াহ্ ভিত্তিক একটি আর্থিক প্রতিষ্ঠান) এর মুদারাবা ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট হিসাব ও আস-সাফারী উমরাহ বিনিয়োগ হিসাবের শুভ উদ্বোধনীতে প্রধান অতিথি এইচএফসিএল’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএএম হাবিবুর রহমানের সভাপতিত্বে অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান এবং প্রধান কার্যালয়ের নির্বাহীসহ সব শাখা ব্যবস্থাপক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুদারাবা ক্যাশ ওয়াক্বফ ডিপোজিট হিসাব সব শ্রেণির নির্বাহী ও কর্মকর্তাদের নিজ নামে হিসাব খোলা ও গ্রাহকদের উদ্বুদ্ধ করার মাধ্যমে মানবসেবায় এগিয়ে আসা এবং আস্-সাফারী ওমরাহ বিনিয়োগ প্রডাক্টটি গ্রাহকদের মধ্যে ব্যাপক প্রচারের জন্য গুরুত্বারোপ করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত