ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানবপাচারকারী আটক

কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানবপাচারকারী আটক

সেন্টমার্টিন গভীর সমুদ্র এলাকায় কোস্ট গার্ডের অভিযানে ১৫ মানব পাচারকারী আটক; পাচারের উদ্দেশে বন্দি থাকা নারী ও শিশুসহ ১৫৩ জনকে উদ্ধার। গত রোববার দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী, পুরুষ ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তি সেন্ট মার্টিনের দক্ষিণ- পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত রোববার মধ্যরাত ৩টায় অপারেশন সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান কর্তৃক উক্ত সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত