ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ইবিএল-টার্কিশ এয়ারলাইন্স চুক্তি

ইবিএল-টার্কিশ এয়ারলাইন্স চুক্তি

ঢাকা থেকে ভ্রমণকারী টার্কিশ এয়ারলাইন্সের বিজনেস শ্রেণির যাত্রীরা এখন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইস্টার্ন ব্যাংকে পিএলসি (ইবিএল) পরিচালিত ‘EBL Sïlounge’-এ বিনামূল্যে সেবা নিতে পারবেন। সম্প্রতি ঢাকায় ইবিএল প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার এবং টার্কিশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার ইসলাম গুরে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইবিএল উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং রিটেইল ও এসএমই ব্যাংকিং প্রধান এম খোরশেদ আনোয়ার, রিটেইল অ্যালায়েন্স বিভাগ প্রধান ফারজানা কাদের, টার্কিশ এয়ারলাইন্সের স্টেশন ম্যানেজার (ঢাকা) আর. ইউসুফ সারিতাচ এবং রিজিওনাল অ্যাকাউন্টিং ম্যানেজার সেমিহ কুলচু প্রমুখ। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত