ঢাকা মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের উদ্বোধন

বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারে বিমান বাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (TRADOC)-এর উদ্বোধন গত রোববার অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি (Chief of Air Staff of Bangladesh Air Force, Air Chief Marshal Hasan Mahmood Khan, BBP, OSP, GUP, nswc, psc) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড (TRADOC)-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সম্মানিত প্রধান অতিথি বিমান বাহিনীর প্রশিক্ষণ সমন্বয় এবং ডক্ট্রিন ও ট্যাকটিকস প্রণয়ন বিষয়ে সর্বোচ্চ সংস্থা হিসেবে অত্র প্রতিষ্ঠানের যাত্রা শুরুর বিষয়ে দৃঢ় আস্থা এবং আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে বিমান বাহিনীকে যুগোপযোগী এবং কৌশলগতভাবে কার্যকর রাখতে পরিকল্পিত ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং সামরিক শিক্ষা ব্যবস্থার উপর গুরুত্বারোপ করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত