ঢাকা বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

কেকেবিএইউতে শিক্ষকদের উচ্চমানের সেমিনার অনুষ্ঠিত

কেকেবিএইউতে শিক্ষকদের উচ্চমানের সেমিনার অনুষ্ঠিত

গতকাল মঙ্গলবার খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের (কেকেবিএইউ) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে ‘শিক্ষকদের উচ্চমানের গবেষণা প্রকাশনা’ (Publishing Quality Research by the Faculties) বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে এই সেমিনার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মো. আনিসুর রহমান। তিনি বলেন- বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান, গবেষণা, প্রকাশনা ও মানবিক মূল্যবোধের চর্চা কেন্দ্র। গবেষণার মাধ্যমে একটি বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তি বৃদ্ধি পায়। একটি গবেষণার ফলাফল অনেক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে যা মানবজাতির প্রভূত কল্যাণে আসতে পারে। তিনি এই সেমিনার আয়োজন ও শিক্ষকদের অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার। তিনি গবেষণার মৌলিক দিক, পদ্ধতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উল্লেখ করে বলেন, মানবজাতির সামনে উদ্ভুত সমস্যার সমাধান করা গবেষণার অন্যতম লক্ষ্য। আইকিউএসির অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম আতিয়ার রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মিজানুজ্জামান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. মো. মুঈন উদ্দিনসহ সব বিভাগীয় প্রধান এবং শিক্ষকরা অংশ নেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত