
মশক নিধনে বিশেষ পরিচ্ছন্নতা ও ক্রাশ প্রোগ্রামের অংশ হিসেবে অঞ্চল-০৪ এর ৩২নং ওয়ার্ডের অন্তর্গত মাহুতটুলি পুলিশ ফাড়ি সংলগ্ন এলাকা, এসএসসি রোড, বংশাল এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনপর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম। অভিযানকালে ৩৫টি স্থাপনাতে চিরুনি অভিযান পরিচালনা করা হয় এবং অভিযানকালে একটি বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়ায় উক্ত বাড়ির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ এবং মাইকে জিঙ্গেল বাজানো হয়। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি