ঢাকা সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ঘরমুখো মানুষের ইদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশ

ঘরমুখো মানুষের ইদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করার নির্দেশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সেতু বিভাগের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান, এমপি।

সভায় সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এবং সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রতিমন্ত্রী উল্লেখ করেন, প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের জনসাধারণের ঈদযাত্রা নিরাপদ, আরামদায়ক, নির্বিঘ্ন, স্বাচ্ছন্দ্যময় ও স্বস্তিময় করতে সদয় নির্দেশনা প্রদান করেছেন। প্রতিমন্ত্রী পদ্মা সেতু ও যমুনা সেতু ব্যবহার করে চলাচলকারী যাত্রীসাধারণের ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক, নির্বিঘ্ন, দুর্ঘটনামুক্ত ও সুশৃঙ্খল রাখার লক্ষ্যে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশনা প্রদান করেন। ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং যথাযথ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার জন্য প্রতিমন্ত্রী নির্দেশনা প্রদান করেন। সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত