ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৯২৯ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৯২৯টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ। গত শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এ সব মামলা করা হয়।

ডিএমপি’র ট্রাফিক সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫টি বাস, একটি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ২ টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৭১ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৬টি ট্রাক, ৫টি সিএনজি ও ৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১১টি বাস, একটি ট্রাক, ৭টি কাভার্ডভ্যান, ৩২ টি সিএনজি ও ৫৯টি মোটরসাইকেলসহ মোট ১২৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২২টি বাস, ১৮টি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ১৮টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১১টি বাস, ছয়টি ট্রাক, তিনটি কাভার্ডভ্যান, পাঁচটি সিএনজি ও ১৯টি মোটরসাইকেলসহ মোট ৫৫টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে চারটি বাস, দুইটি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, সাতটি সিএনজি ও ৪২টি মোটরসাইকেলসহ মোট ৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২২টি বাস, ১০টি ট্রাক, সাতটি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ৫৮টি মোটরসাইকেলসহ মোট ১৭১টি মামলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত